EIIN:104279 || Estd.:0000 Email: agrabadbalika@gmail.com | Mobile: 01751 933531 / agrabadbalika@gmail.com CDA R/A, Agrabad, Chattogram

বিদ্যালয়ের ইতিহাস

নারী শিক্ষা বিস্তারের মহৎ লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ১৯৮১ সালের ৮ ফেব্রুয়ারি আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় প্রতিষ্ঠিত হয় আগ্রাবাদ আবাসিক এলাকা বালিকা উচ্চ বিদ্যালয়। কালের পরিক্রমায় যা আজ আগ্রাবাদ বালিকা বিদ্যালয়।

চট্টগ্রাম মহানগরীর প্রাণকেন্দ্রে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় একটি আধুনিক সমাজ ও সভ্যতা বিনির্মাণকল্পে ১৯৭৯ সালে ‘আগ্রাবাদ রেসিডেন্সিয়াল এরিয়া সোসিও কালচারাল এসোসিয়েশন (আরাসকা)’ প্রতিষ্ঠিত হয়।

এলাকার মহানুভব প্রগতিশীল সমাজসেবীদের আত্মনিবেদনে ‘আরাসকা’র নেতৃত্বে ধারাবাহিকভাবে শিক্ষা-সংস্কৃতি, সুস্থ ও মনোরম সামাজিক পরিবেশ, পারস্পরিক আন্তরিক সৌহার্দ্য ও নৈতিক মূল্যবোধের বিকাশে ‘আরাসকা’র প্রতিষ্ঠিত এ বিদ্যালয় নারী শিক্ষার একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান হিসেবে ঐতিহ্যমণ্ডিত।

শিক্ষানুরাগী সমাজসেবী ইঞ্জিনিয়ার এল. কে. সিদ্দিকী সাহেবের নেতৃত্বে আরাসকার প্রতিষ্ঠিত এ বিদ্যালয় আজ নারী প্রগতির এক অনন্য দৃষ্টান্ত।

এছাড়া জনাব এম. এ. এল. আনোয়ার, জনাব জালাল কমিশনার, জনাব মুমিনুল হক সরকার, জনাব আবুল হোসেন, জনাব মোশারফ হোসেন, জনাব আবুল কোম্পানী (টায়ার), জনাব আখতারুজ্জামান, জনাব এম. এ. সালাম, জনাব মোঃ আবু তাহের, জনাব মোঃ নাসিম, সাবেক প্রধান শিক্ষক বাবু সুনীল চক্রবর্তীসহ আরও অনেকেই ছিলেন, যারা এ বিদ্যালয়কে এ পর্যায়ে নিয়ে আসার পেছনে যুগিয়েছিলেন অনুপ্রেরণা।

বর্তমান শিক্ষাকার্যক্রম

অত্র বিদ্যালয়ে বর্তমানে ৫ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে।



Fee Payment
More News

« November 2026 »
Sat Sun Mon Tue Wed Thu Fri
  1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30